স্টাফ রিপোর্টারঃ কুয়েতে কবিতা আবৃতি ও ওস্তাদ জাকির হোসেন খাঁনের পরিবেশনায় গজল ও হারানো দিনের গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ সাংস্কৃতিক অঙ্গন, কুয়েত কর্তৃক আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন, রফিকুল ইসলাম ভুলু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজঃ) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন, কুয়েতে বিমান কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম। 
এছাড়াও উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাটিভির প্রতিনিধি আ হ জুবেদ , সময় টিভির প্রতিনিধি শরিফ মিজান, আরটিভির প্রতিনিধি জালাল উদ্দিন ও আজকের সূর্যোদয়ের প্রতিনিধি মাহমুদুর রহমান।
কবিতা আবৃতি করেন, আব্দুল হাই ভুঁইয়া, কবি সঞ্জীব ভদ্র চন্দন ও কবি আজাদ নুরসহ অনেকে।
ওস্তাদ জাকির হোসেন খাঁন একের পর এক গজল আর গানে কাটিয়ে দেন টানা ৩ ঘণ্টা। রীতিমতো গানে-গজলে মন মাতালেন কুয়েতের বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকির হোসেন খাঁন।
শেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












