জ্যেষ্ঠ প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার ১৭ই এপ্রিল বিকেল সন্ধ্যা ৬টায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দূতালয় প্রধান ও প্রথম সচিব মোহাম্মদ আনিছুজ্জামানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। এরপর রাষ্ট্রপতির বাণী ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শন করাসহ শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












