আ হ জুবেদঃ কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃক ঘোষিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৭ই মার্চ এর পর থেকে দশ দেশের নাগরিককে মেডিকেল টেস্ট সম্পন্ন করার মাধ্যমে কুয়েতে প্রবেশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা দশ দেশ যথাক্রমে, ফিলিপাইন, ভারত, বাংলাদেশ, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া ও লেবানন।
উক্ত বিজ্ঞপ্তিতে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষার মাধ্যমে কুয়েত আগমনিচ্ছুক ব্যক্তিকে করোনাভাইরাস মুক্ত নিশ্চিত করেই কুয়েতে প্রবেশের নির্দেশ দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন।
এক্ষেত্রে কুয়েতের সিভিল এভিয়েশন জানিয়েছে, পিসিআর পরীক্ষাটি অবশ্যই (বাংলাদেশীদের জন্য) বাংলাদেশের কুয়েত দূতাবাস কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে হতে হবে।
সংশ্লিষ্ট এ বিভাগটি আরো জানিয়েছে, করোনাভাইরাস মুক্ত সার্টিফিকেট ব্যতীত যারা কুয়েতে প্রবেশের চেষ্টা করবেন, তাদেরকে ফিরতি ফ্লাইটে দেশে পাঠিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, আগামী ৮ই মার্চ থেকে (পিসিআর) পরীক্ষার মাধ্যমে কুয়েত প্রবেশের এ নিয়মটি কার্যকর হতে যাচ্ছে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

















