
বাংলাদেশে যুবলীগের সাংগঠনিক কার্যক্রমে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি,কিন্তু বিদেশে আপনারা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এজন্য কেন্দ্রীয় যুবলীগ আপনাদের আজকের আয়োজনের ভূয়সী প্রশংসা করছে এবং কৃতজ্ঞ আপনাদের কাছে।
কুয়েতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এক অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্স এর মাধ্যমে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন করে চলেছে ‘আমরা এর তীব্র প্রতিবাদ জানাই’।
তিনি আরও বলেন, আওয়ামী সরকার, বারবার দরকার এবং আওয়ামী সরকারই ভালো ছিল। ‘এসব স্লোগান কিংবা উক্তি বাংলাদেশের আপামর জনসাধারণ এর মুখে মুখে’। অতএব, সাংগঠনিকভাবে বিভিন্ন কাজের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে,আওয়ামী সরকারের কোনো বিকল্প নেই।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফাহাহিল ও ওয়াফরা শাখা কুয়েতের উদ্যোগে সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুয়েতের ওয়াফরা এলাকায় একটি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ ফাহাহিল শাখার সভাপতি শাহাদাৎ হোসাইন বিক্রমপুরী।
যুবলীগ ফাহাহিল শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও
যুবলীগ ওয়াফরা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন কুয়েত কেন্দ্রীয় যুবলীগ এর সিনিয়র সদস্য নজরুল ইসলাম শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ ওয়াফরা শাখার সভাপতি রফিকুল ইসলাম, যুবলীগ ফাহাহিল শাখার সহ-সভাপতি আরিফুল ইসলাম,যুবলীগ ওয়াফরা শাখার সহ-সভাপতি রমজান আলী,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।

ঢাকা থেকে টেলিকনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।
এছাড়াও অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ কুয়েতের সহ-সভাপতি আব্দুর রহিম, ওয়াফরা যুবলীগের প্রচার সম্পাদক আবু মূসা মিয়াজি, ফাহাহীল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে আজাদ,সহ-সভাপতি আনোয়ার মোল্লা,সাধারণ সম্পাদক নাসের আহমেদ বিজয়, ফাহাহীল মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ সদস্য শফিক টিটু।
বক্তব্য রাখেন জিলিব আল সুয়েখ শাখা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ মিয়াজী,ফাহাহিল মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাসুদ রানা, কাজী মনির, কুয়েত যুবলীগের সদস্য মুরাদুজ্জামান চৌধুরী,শেখ নাসের,কামাল পাশা, ফারুক আনন্দ, আব্দুল মতিন আকন,শাহীন আকন, শাহীন খান,সেলিম বাবুল, এনাম খান, আমীর,ফাহাহীল যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ আরও অনেকে।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












