
কুয়েতের ২০ নম্বর ভিসা বা ’খাদেম-গৃহকর্মী’ ভিসা ১৮ নম্বর ভিসা বা ‘শন- বেসরকারী খাত’ ভিসায় পরিবর্তনের বিষয়ে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।
মঙ্গলবার (২ জুলাই) স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস কুয়েতের জনশক্তি পাবলিক অথরিটি এর বরাত দিয়ে এ সংবাদটি প্রকাশ করেছে।
ওই দৈনিকের সংবাদে আরো উল্লেখ করা হয়, স্থানীয় জনশক্তি পাবলিক অথরিটি জানিয়েছে কুয়েতের ২০ নম্বর ‘গৃহকর্মী’ ভিসা- ১৮ নম্বর বেসরকারী খাতে পরিবর্তনের সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। চলতি সপ্তাহ শেষের আগেই এবিষয়ে নতুন আইনটি জারি করা হবে বলে আশা করা হচ্ছে।
নতুন আইনে সকল সুবিধাভোগীদের ক্ষেত্রে বেশ কিছু শর্ত পালনের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্যতম শর্তটি হচ্ছে অবশ্যই গৃহকর্মী ভিসাদারীদের ন্যূনতম এক বছর স্পনসরের সাথে কাজ করতে হবে।
নতুন আইন মেনে শর্তাবলী পূরণ করতে সক্ষম হলে বেসরকারী খাতে ভিসা পরিবর্তন করতে পারবেন গৃহকর্মী ভিসার প্রবাসীরা।
উল্লেখ্য, গত সপ্তাহে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সম্পর্কিত ও গণমাধ্যম বিষয়ক বিভাগ একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছিল।
ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয়।
এতে বলা হয়,গৃহকর্মীদের ২০ নম্বর ভিসা বেসরকারী খাতে কাজ করার জন্য ১৮ নম্বর ভিসায় পরিবর্তনে দুই মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












