বিয়ের দিনটা সবার কাছেই স্পেশাল। তাই সেটিকে সবাই নিজেদের মতো করে স্মরণীয় করে রাখতে চান। কিন্তু এই তরুণী যা করলেন, তা শুধু তিনি নিজেই নন, আত্মীয় পরিজন, বন্ধুরাও মনে রাখবেন। নিজের বিয়েতে কনে এলেন কফিনে শুয়ে!
সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি চমকে যাবেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিয়ের আসর। সেখানে হবু বর-সহ আত্মীয় পরিজন সবাই কনের আসার অপেক্ষা করছেন।
কনের বদলে সেখানে এল কালো কাপড় ঢাকা এটি বড় বাক্স। কালো কাপড় সরে যেতেই দেখা গেল একটি সাদা কফিন। কোথায় গেলেন কনে? আর বিয়ের আসরে কফিনই বা এল কোথা থেকে? সবাই যখন একে-ওপরের দিকে তাকিয়ে আছে, হঠাৎ খুলে যায় কফিনের ডালা।
কফিনের ভেতর থেকে হাসতে হাসতে বেরিয়ে এলেন কনে। তার এই কাণ্ড দেখে সবাই হাসতে শুরু করেন। পরে সংবাদমাধ্যমকে কনে জানিয়েছেন,‘মৃত্যুও যে তাদের আলাদা করতে পারবে না, এই বার্তা তার হবু স্বামী-সহ সবাইকে দিতে চেয়েছেন তিনি’। তাই তিনি এই ‘বিশেষ’ ভাবে হাজির হয়েছেন।
https://youtu.be/h2wYX3EZIZg
সূত্র, বিডি-প্রতিদিন
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












