বিনোদন ডেস্ক : বিরাটের সঙ্গে বিয়ের দিনক্ষণ ফাঁস হতেই আনুষ্কার ব্রাইডাল লুক নিয়ে মশগুল নেট দুনিয়া। কেমন হতে চলেছে হাইপ্রোফাইল বিয়েতে কনের লুক? কেমনই বা হবে ব্রাইডাল আউটফিট? বলিউড ডিভার বিয়ের পোশাক তৈরির গুরুদায়িত্বই বা সামলাচ্ছেন কে?
বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জিই না কি ডিজাইন করছেন অনুষ্কার ব্রাইডাল গাউন। গত কয়েক দিন ধরেই অনুষ্কার বাড়িতে সব্যসাচীর আনাগোনাই বাড়িয়েছে সেই জল্পনা।
বৃহস্পতিবার রাতেই লন্ডনের উদ্দেশে সপরিবারে রওনা দিয়েছেন অনুষ্কা। মুম্বই বিমানবন্দরের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই আগাম শুভেচ্ছা বার্তায় ভাসছে সোশ্যাল মিডিয়া। জল্পনা চলছে আনুষ্কার ব্রাইডাল লুক নিয়ে। আনুষ্কার ফ্যানদের মাথায় বারবার আসছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-ছবিতে বলি নায়িকার ব্রাইডাল লুক।
করণ জোহরের ছবিতে আনুষ্কার ব্রাইডাল লুক ছবি রিলিজের আগে থেকেই জোর আলোচনা চলছিল। এবার তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ওই লুকেই আনুষ্কাকে কল্পনা করতে শুরু করেছে নেটি দুনিয়ায়।
উল্লেখ্য, এর আগে ‘রব নে বানাদি জোড়ি’-ছবি ‘ফিল্লৌরি’-ছবিতেও নববধূর বেশে দেখা গিয়েছিল আনুষ্কাকে। (জি নিউজ)











