ইরানকে একঘরে করে ফেলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। ভাষণে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ তৈরির জন্য তেহরানকে অভিযুক্ত করেন ট্রাম্প। দেশটির ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপেরও অঙ্গীকার করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নেতারা অন্য দেশগুলোর সম্পদ লুণ্ঠনের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ছড়িয়ে দিচ্ছে। তাদের আগ্রাসী এজেন্ডার জন্য প্রতিবেশী দেশগুলোকে চড়া মূল্য দিতে হয়েছে।
ইরানের নেতৃত্বকে দুর্নীতিবাজ স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানের নেতৃত্ব মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের বীজ বপন করছে।
বৈশ্বিক সম্মেলন হলেও জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প নিজেই নিজ প্রশাসনের ‘দক্ষতার’ প্রশংসা করেন। যেন ধারাভাষ্য দিতে শুরু করেন নিজ প্রশাসনের ‘সাফল্যগাঁথা’ নিয়ে। তিনি বলেন, মাত্র দুই বছরে তার প্রশাসন মার্কিন ইতিহাসের অন্য যে কোনও প্রশাসনের চেয়ে সুদক্ষ প্রশাসনে পরিণত হয়েছে। তার এমন মন্তব্যে উপস্থিত বিশ্বনেতাদের মধ্যে হাসির রোল পড়ে। অন্যদের হাসির মুখে এক পর্যায়ে তিনি নিজেও হেসে ওঠেন। বলেন, এ ধরণের প্রতিক্রিয়া আশা করিনি, তবে ঠিক আছে।
এরপর আবারও নিজ প্রশাসনের ঢোল বাজাতে শুরু করেন ট্রাম্প। কর কমানো, শেয়ার বাজার পরিস্থিতি, সামরিক খাতে সর্বোচ্চ বিনিয়োগ, বেকারত্ব হ্রাসের মতো নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজ প্রশাসনের ‘কৃতিত্ব’ তুলে ধরেন তিনি। সূত্র: আল জাজিরা, রয়টার্স।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












