আমার নাম হিংসা,
আমি বাড়ায় আগুন,
আমার নাম প্রেম
আমি আনি ফাগুন ।
মায়া বলে ” আমি
আছি সবার জন্য ” ,
মমতা বলে ” পরের
উপকারে আমি ধন্য ” ।
মানুষ কে বিপদে ফেলি
আমার নাম পাপ ,
পাপের শাস্তির জন্য
আমি আছি অভিশাপ ।
আমার নাম ভালোবাসা ,
আমি ভীষন সুকোমল,
আমার নাম ঝগড়া
আমি বাধায় গন্ডগোল ।
অনুশোচনা বলে ” আমি
ভীষন অনুতপ্ত মন ” ,
সব হারিয়ে আজ
খুঁজছি আপনজন ।
নাম যার দয়া, সবার
জন্য নিবেদিত তার মন ,
এই গুণে পর মানুষ টা
হয়ে যায় আপন ।
কেউ নয়তো দেবতা
সব মানুষই সাধারণ,
গুণের বিচারে মানুষ ,
হয়ে যায় অসাধারণ ।
আমরা সবাই মানুষ ,
দোষ গুণে ভরা ,
ভালোর আবেশে
পূণ্য হোক এই ধরা ।
ফারহানা মোবিন
লেখক, চিকিৎসক ও উপস্থাপিকা
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












