আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশের কাছে বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত ও আরও ৩১ জন আহত হয়েছেন বলে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
মঙ্গলবার কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরের এ ঘটনায় প্রেসিডেন্ট ঘানি আঘাত পাননি বলে তার এক সহযোগীর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সন্দেহভাজন জঙ্গি হামলার ঘটনাটি যখন ঘটে তখন ঘানি সমাবেশে ভাষণ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
“নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক বলে মনে হচ্ছে। অ্যাম্বুলেন্সগুলো কার্যরত আছে আর হতাহতের সংখ্যা বাড়তে পারে,” বলেছেন পারওয়ানের প্রাদেশিক হাসপাতালের প্রধান আব্দুল কাসিম সানগিন।
এক আত্মঘাতী বোমা হামলাটি চালিয়েছে বলে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
সূত্র, বিডিনিউজ২৪
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












