আ হ জুবেদঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে বিপর্যস্ত বিশ্বের অনেক গুলো দেশ। এ ভাইরাসের মহামারি ঠেকাতে নানা পদক্ষেপের অংশ হিসেবে কুয়েতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শনিবার (২১শে মার্চ) কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ এর ঘোষণার বরাত দিয়ে কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়, রোববার (২২শে মার্চ) থেকে কুয়েতে বিকেল ৫টা থেকে ভোর ৪টা পর্যন্ত জরুরী অবস্থা জারি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ কুয়েতের সংসদীয় কমিটির এক বৈঠক শেষে আরো জানান, আসছে ২৬শে মার্চ পূর্ব ঘোষিত অনুযায়ী দুই সপ্তাহের সরকারি ছুটি শেষে ছুটির সময়সীমা আরো দুই সপ্তাহ বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, জরুরী অবস্থা জারি করা আইন অমান্যকারী যে কোনও ব্যক্তিকে ৩ বছরের জেল ও দশ হাজার (কুয়েতি দিনার) জরিমানার বিধান রাখা হয়েছে।
উল্লেখ্য, কুয়েতের ফারওয়ানিয়া, সালমিয়া,খাইতান ও জিলিব আল সুয়েখ এলাকায় থাকা প্রবাসীরা অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকছেন না উল্লেখ করে কুয়েত পার্লামেন্টের সাংসদ সাফা আল-হাশেম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তড়িৎ সিদ্ধান্ত অত্যাবশ্যক, এ বিভাগের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।
তিনি বলেন, অভিবাসীদের বড় একটি অংশ স্থানীয় আইন মানছে না, জরুরী অবস্থা জারি এর সুষ্ঠু সমাধান নয়, তবে এটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।
সাংসদ সাফা আল-হাশেম এর উপরোক্ত বক্তব্য স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরই কুয়েত সরকার জরুরী অবস্থা জারি করে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












