ডেস্ক নিউজ : অনন্ত জলিল এবার এক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হতে যাচ্ছেন। আগামী ১৭ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ওয়াজ মাহফিলের পোস্টারে ছেয়ে গেছে।
পোস্টার সূত্রে জানা গেছে, এলাকার ‘যুবসমাজ’-এর উদ্যোগে ১৭ নভেম্বর বাদ আসর ওয়াজ মাহফিল শুরু হবে। তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবাহ।
কিছুদিন আগে তাবলিগ জামাতের সঙ্গে রাজধানীর ধানমণ্ডির একটি মসজিদে ছিলেন। তারই ধারাবাহিকতায় গত ১৮ থেকে ২০ আগস্ট নারায়ণগঞ্জের বাইতুল আকসা মসজিদে ৩ দিন অবস্থান করেন।
যাওয়ারত আগে অনন্ত বলেন, ‘বন্ধুগণ, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। চলুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সবাইকে ইসলামের নিয়ম-কানুন মানার তৌফিক দান করেন। ‘
২০১০ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মাধ্যমে অনন্ত জলিলের বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালবাসা’, ‘মোস্ট ওয়েলকাম ২’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন। সূত্র : কালের কণ্ঠ
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












