ঢাকা: ফিরতি হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় এ পর্যন্ত সাতটি ফ্লাইটে ৩ হাজারের বেশি হাজিকে পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিজি-২০১৬ দুপুর সোয়া ২টার দিকে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়।
বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭টি ফিরতি হজ ফ্লাইট চালানো হয়েছে। এরমধ্যে ৫টি ডেডিকেটেড ও ০৩টি নির্ধারিত ফ্লাইট। সব মিলিয়ে এ পর্যন্ত এসব ফ্লাইটে তিন হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন।
হজ কার্যক্রম সুষ্ঠু ও ত্বরান্বিত করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় কর্মরত বিমানের কর্মকর্তা/কর্মচারীদের জেদ্দায় কিং আবদুল আজিজ আর্ন্তজাতিক বিমানবন্দরে দায়িত্বে নিয়োজিত করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ২হাজার ৭৪২ জনসহ মোট ১ লাখ ৭ হাজার ২৯০ হজ্জযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যান।
এরমধ্যে বিমান ১১৯টি ডেডিকেটেড ও ৩৩টি নির্ধারিতসহ মোট ১৫২টি ফ্লাইটে মোট ৫৪ হাজার ৮৪৫ হজযাত্রী পরিবহন করে।
আগামী ২৮ অক্টোবর বিমানের সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে।
এর আগে চলতি বছরের গত ১৬ আগস্ট ‘হজ ফ্লাইট কার্যক্রম-২০১৫’ শুর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












