তার এক সহকারী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল ছেড়ে উত্তরার বাসায় ফিরে যান এই বিএনপি নেতা।
ঈদের পর চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা রয়েছে ফখরুলের। ইতোমধ্যে তিনি ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র দূতাবাসে ভিসার আবেদন করেছেন।
নাশকতার সাত মামলায় ছয় মাসের বেশি সময় কারাগারে থাকার পর সর্বোচ্চ আদালত থেকে জামিন পান ফখরুল।
এরপর মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাবাসের সময় সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
মুক্তির পর ফখরুলকে ইউনাইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিনউজ্জামানের অধীনে তার চিকিৎসা হয়।
ওই হাসপাতালে চিকিৎসার পর মির্জা ফখরুলের মা ফাতেমা আমিনকেও বুধবার সন্ধ্যায় লালমাটিয়ার তার ছোট ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
তিন সাপ্তাহ আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফাতেমা আমিনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।











