সড়ক দুর্ঘটনা রোধে নানাবিধ পদক্ষেপের ফলে দুর্ঘটনা ৪০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৪ সালে সড়ক দুর্ঘটনা ৪০ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে, এটা সত্য নয়। ২০০৯ সাল থেকে ২০১৪ সালে সড়ক দুর্ঘটনা ৪০ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। পুলিশ সদর দফতরের প্রতিবেদন অনুযায়ী ২০০৯ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৩ হাজার ৩৮১টি, ২০১০ সালে ২ হাজার ৮২৭টি, ২০১১ সালে ২ হাজার ৬৬৭টি, ২০১২ সালে ২ হাজার ৬৩৬টি, ২০১৩ সালে ২ হাজার ২৯টি এবং ২০১৪ সালে ২ হাজার ২৭টি।
ক্রমান্বয়ে সড়ক দুর্ঘটনা হ্রাস পাচ্ছে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশিত ‘রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ডেথ রেট বাই কান্ট্রি’ প্রতিবেদন অনুসারে পৃথিবীর ১৯২টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৯০তম বলেও জানান মন্ত্রী।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












