ঢাকা: সিলেটে ছাত্রলীগ নেতার কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের দুই হাতে অস্ত্রোপচার করা হতে পারে। অস্ত্রোপচারের ব্যাপারে রোববার (১৬ অক্টোবর) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রাথমিকভাবে সোমবার (১৭ অক্টোবর) এই অস্ত্রোপচার হতে পারে বলে জানা যায়।
নার্গিসের মামা আব্দুল বাসেত অগ্রদৃষ্টিকে বলেন, সোমবার হাতে অস্ত্রোপচার করা হতে পারে। তবে এটি করতে গেলে অচেতন করতে হবে। অচেতন করলে যদি আবার কোনো সমস্যা হয়, সে ব্যাপারে চিকিৎসকরা চিন্তায় রয়েছেন।
তিনি বলেন, অস্ত্রোপচারের ব্যাপরে চিকিৎকরা আমাদের মতামত জানতে চান। রোববার পরীক্ষার পর চিকিৎসকরা যদি মনে করেন যে অস্ত্রোপচার করলে সমস্যা হওয়ার আশঙ্কা কম তাহলে সোমবার অস্ত্রোপচার করা হবে।
তিনি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন- নার্গিসকে ডাক দিলে চোখ মেলে তাকায়। কিন্তু এখনও কথা বলতে পারে না।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












