কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- কক্সবাজার শহরের পশ্চিম লারপাড়ার লোকমান হাকিমের মেয়ে তাসমিনা আক্তার (১০) এবং কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মিনা আক্তার (১২)। অসুস্থ নাসির আহম্মেদের ছেলে মো. ইউনুসকে (৭) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল মজিদ জানান, দুপুর দেড়টার দিকে ছয় শিশু গোসল করতে লাবণী পয়েন্ট দিয়ে সমুদ্রে নামে। ঢেউয়ের তোড়ে ভেসে গেলে রবি লাইফ গার্ডের সদস্যরা তাদের উদ্ধার করে।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম কুমার বড়ুয়া জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আরেক শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












