ভারতে মহারাষ্ট্রের নাসিকে কুম্ভমেলা উপলক্ষে যে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হচ্ছে, সেখানে সম্ভাব্য ভিড়ের জায়গাগুলোতে সেলফি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভিড়ের চাপে মানুষ যাতে পদদলিত না-হয় কিংবা হুড়োহুড়ির মধ্যে মাটিতে না-পড়ে যায়, সে জন্যই কোনও কোনও জায়গায় সেলফি তুলতে মানুষকে বারণ করা হয়েছে।
নাসিক ও ত্রিম্বকেশ্বরে নদীর ঘাটগুলোতে – যেখানে এখন কুম্ভমেলা চলছে – তার অনেকগুলোতেই ‘নো সেলফি জোন’-এর পোস্টার পড়েছে পুলিশ ও প্রশাসনের তরফে।
সেলফি তোলা নিষিদ্ধ করার আগে অন্তত ১০০জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালানো হয়েছে এই ছবি তুলতে গিয়ে মানুষ কী কী ধরনের বিপদ ডেকে আনতে পারে।
কুম্ভাথন নামে একটি অনলাইন ফোরাম মেলার আয়োজেন প্রশাসনকে সাহায্য করছে, তার প্রধান কর্মকর্তা সন্দীপ শিন্ডে বলছেন, পরীক্ষায় দেখা গেছে সেলফি তুলতে গিয়ে মানুষ প্রবল ভিড়ের মধ্যেও অনেক সময় থমকে দাঁড়িয়ে পড়েন।

কুম্ভ মেলায় পদদলিত হওয়ার ঘটনা এড়াতেই সেলফি তুলতে বারণ করেছে কর্তৃপক্ষ
তা ছাড়া ‘ভাল অ্যাঙ্গেল’ থেকে সেলফি তোলার জন্য তারা অত্যন্ত বিপজ্জনক জায়গায় উঠে পড়তেও দ্বিধা করেন না।
চলতি মাসের ১৩ ও ১৮ তারিখে নাসিকে এবং ১৩ ও ২৫ তারিখে ত্রিম্বকেশ্বরের ঘাটে সন্ন্যাসীদের পুণ্যস্নান বা শাহী স্নান উপলক্ষে সবচেয়ে বেশি মানুষের ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে।
নাসিকের পুর কমিশনার প্রবীণ গেদাম জানিয়েছেন, শাহী স্নানের দিনগুলোতেই তারা সেলফির ওপর নিষেধাজ্ঞা সবচেয়ে কঠোরভাবে প্রয়োগ করবেন। অন্য দিনগুলোতে অবশ্য নিষেধাজ্ঞা কিছুটা শিথিল থাকবে।
দেড় মাস আগে নাসিক ও ত্রিম্বকেশ্বরে কুম্ভমেলা শুরু হওয়ার পর সেখানে এ পর্যন্ত প্রায় তিরিশ লক্ষ লোক-সমাগম হয়েছে বলে প্রশাসন জানাচ্ছে। তবে এর আগে কোনও কুম্ভতেই সেলফি-র ওপর কোনও নিষেধাজ্ঞা ছিল না।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












