সুইজারল্যান্ডের একটি নিলামে সর্বোচ্চ দামে বিক্রি করা হয়েছে দুর্লভ ব্লু -মুন ডায়মন্ড।
বুধবার ৪৮.৪ মিলিয়ন ডলারে হংকংয়ের এক ক্রেতার কাছে ডায়মন্ডটি বিক্রি করা হয়। ডায়মন্ডটির বিক্রেতা যুক্তরাষ্ট্রের জুয়েলারি প্রতিষ্ঠান কোরা ইন্টারন্যাশনাল। কুশন আকৃতির ডায়মন্ডটি একটি আংটিতে ব্যবহার করা হয়েছিলো। ১২.০৩ ক্যারেটের এ ডায়মন্ড আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে ২০১৪ সালে।











