আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা জাতিসংঘ নীতিমালার মধ্যে পড়ে না।
রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে ‘রেড লাইন’ দিয়েছে ইউরোপীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানায় বলেও আজ(শুক্রবার) উল্লেখ করেন মোগেরিনি। অবশ্য, তিনি বলেন, একমাত্র আলোচনার মাধ্যমেই সিরিয় সংঘাতের নিষ্পত্তি হতে পারে বলেই মনে করে ইউরোপীয় ইউনিয়ন।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন দৃঢ় ভাবে মনে করে সিরিয় সংঘাতের কোনো সামরিক নিষ্পত্তি হতে পারে না। এ ছাড়া, সিরিয়ার সংহতি, সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতি বদ্ধ বলেও জানান তিনি।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












