সাভার (ঢাকা): সাভারের বিভিন্ন এলাকায় অমর একুশে ফেব্রুয়ারিতে জাতির বীর সন্তান ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের জনতা।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে এসব এলাকার শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা নিবেদনে জনতার ঢল নামে।
সকাল থেকে সাভারের আশুলিয়ার বাইপাইলস্থ প্রেসক্লাব চত্বরে নবনির্মিত শহীদ মিনার, পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার, অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার, হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সাংবাদিক, পুলিশ, রাজনীতিবিদ ও গার্মেন্ট শ্রমিকসহ সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ভরে ওঠে।
নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে স্থানীয় সংসদ সদস্য ড. এনামুর রহমান শ্রদ্ধা নিবেদন করেন পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে।
আর ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল আলম সমরসহ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












