পেশাগত জীবন এক না হলেও নামে কিন্তু ঠিকই মিল আছে দু’জনের। একজনের নাম শুরু হয় সাব্বির দিয়ে আরেকজনের শেষ হয় সাব্বির দিয়ে। একজন বোলারদের ত্রাস। আর আরেকজন টিভি নাটকের সুপরিচিত মুখ।
বলা হচ্ছে ক্রিকেটার সাব্বির রহমান এবং অভিনেতা মিশু সাব্বিরের কথা। দুই ভুবনের দুই তারকার যখন দেখা হয় তখন তাদের দু’জনের মুখেই লেগে থাকে হাসি।
দক্ষিণ আফ্রিকার সাথে সফল ওয়ানডে সিরিজ শেষ করে ছুটিতে আছেন সাব্বির রহমান। আর এই অবসর সময় কাটাচ্ছেন সাব্বির তার কাছের এবং প্রিয় মানুষদের সাথে। মঙ্গলবার রাতে খেলোয়াড় সাব্বির তার খুবই পছন্দের একজন অভিনেতা মিশু সাব্বিরের সাথে সুন্দর সময় কাটালেন। আড্ডা ও অভিজ্ঞতা আদান-প্রদান করলেন। সব শেষে তুললেন সেলফি।
পরে সেই ছবি ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পোস্ট করেন ক্রিকেটার সাব্বির।
ছবির ক্যাপশনটা ছিলো এরকম, ‘প্রিয় অভিনেতা মিশু সাব্বিরের সাথে স্মরণীয় একটি মুহূর্ত উপভোগ করছি।’











