সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: ফখর উদ্দিনের যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে ওল্ডহ্যাম মেট্রোপলিটন বোরো কাউন্সিলের মেয়র কাউন্সিলার আতিকুর রহমানের আমন্ত্রনে এক সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয় গত ৬ই আগষ্ট বৃহস্পতিবার মেয়রস পার্লারে । উক্ত অনুষ্টানে আরোও উপস্থিত ছিলেন কাউন্সিলার আব্দুল মালিক,হাজী মুক্তার আলী,শাহনুর আলী,জামাল উদ্দিন ও শফিক মিয়া প্রমুখ। মেয়র আতিকুর রহমান যুক্তরাজ্যের উন্নত সমাজ ব্যবস্থা সম্পর্কে আগত অতিথিকে অবগত করেন এবং মেয়রের পক্ষ থেকে মো: ফখর উদ্দিনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।











