ডেস্ক নিউজ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যতগুলো প্রতিষ্ঠান ছিল, সব প্রতিষ্ঠান নিজেদের পকেটের ভেতর ঢুকিয়ে ফেলেছে।’
মঙ্গলবার দুপুরে বিডি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণ থেকে সরকার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সরকার গায়ের জোরে মিথ্যা মামলা দিয়ে, খুন-গুম করে ক্ষমতায় টিকে আছে।
ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, কে কোন দল করে, সেটা বড় বিষয় নয়। দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘আওয়ামী অপশক্তির’ বিরুদ্ধে আন্দোলনে জয়যুক্ত হতে হবে।
ঠাকুরগাঁও জেলা মহিলা দলের আহ্বায়িকা ফোরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস, কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী জিবা খান, সিনিয়র যুগ্ম-সম্পাদিকা হেলেন জেরিন খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সাধারণ সম্পাদক, পৌর মেয়র মির্জা ফয়সল আমিন প্রমুখ।
সাম্প্রতিক খবর:

'মৃত্যুফাঁদে' ঢাকা-সিলেট মহাসড়ক: দ্রুত সংস্কারের দাবিতে সিলেটে গণঅবস্থান, হুঁশিয়ারি বিএনপির

‘দেশে ফিরে’ বিএনপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন তারেক: আমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি

নতুন দলের আত্মপ্রকাশ, সব দল নিয়ে কাজ করার ইচ্ছা তরুণ নেতাদের

মৌলভীবাজারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুয়েত বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

জামায়াত ‘বাধ্য হয়ে’ পাকিস্তানের পক্ষে ছিল: শফিকুর

জীবিত স্বামীকে গণ–অভ্যুত্থানে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

'জয় বাংলা' স্লোগান দিলেই মারধর












