মো: জীবন রহমান(সম্পাদক আমার কুলাউড়া অনলাইন পত্রিকা ) বীর মুক্তিযোদ্ধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গভীর শোক জানিয়েছেন।
এক শোকবার্তায় ছাত্রলীগ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, বীর মুক্তিযোদ্ধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশপ্রেমিক ও সূর্য সন্তানকে হারালো।
তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে, যা কোনদিন পূরণ হবার নয়। সৎ, সজ্জ্ন হিসেবে একাত্তরের রণাঙ্গনে তার সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে। এস এম জাকির হোসাইন বীর মুক্তিযোদ্ধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।











