বিশেষ প্রতিনিধিঃ গতকাল ১২ই জুন রোজ বুধবার কুয়েত সিটির এক হোটেলে বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের উদ্যোগে প্রবাসী সংগঠক সায়রুল আমিনের পিতা দেশ বরেণ্য প্রবীণ সাংবাদিক আ ক ম রুহুল আমিন এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েত এর সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.হ জুবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে সদ্য প্রয়াত বরেণ্য সাংবাদিকের পুত্র প্রবাসী সংগঠক সাইরুল আমিন মরহুম পিতার সাংবাদিকতার বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, আর টিভির প্রতিনিধি জালাল উদ্দিন, যমুনা টিভির প্রতিনিধি এহছানুল হক খোকন, মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, সুরমা পাড়ের কথা পত্রিকার সম্পাদক এস,এম আব্দুল আহাদ, প্রবাসী সংগঠক আব্দুর রাজ্জাক ভুঁইয়া প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সময় টিভির কুয়েত প্রতিনিধি শরীফ মিজান ।
শেষে সেহরি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












