
বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধের কোনো সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাত নেয়নি। ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনায় এটি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা গণমাধ্যমে দেখেছি, সংযুক্ত আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছে। দিস ইজ অ্যাবসিলিউটলি বোগাস (এটি পুরোপুরি বানোয়াট)। যারা এ খবর দিয়েছেন, তাঁদের তা যাচাই–বাছাই না করে দেওয়াটা সমীচীন হয়নি, সঠিক হয়নি। এ ধরনের কোনো একটি সংবেদনশীল সংবাদ যাচাই–বাছাই করে দেওয়া উচিত ছিল।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের আজ বিকেলেও কথা হয়েছে। তিনি (রাষ্ট্রদূত) জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত (বাংলাদেশের নাগরিকদের ভিসা বন্ধ) তারা নেয়নি।
সূত্র, প্রথম আলো
সাম্প্রতিক খবর:

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












