তুহিন মাহমুদ, বিশেষ প্রতিনিধি (ইউরোপ) ইতালির মিলান মালপেনসা বিমানবন্দরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কে মিলান লোম্বারদিয়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ফুলেল শুভেচ্ছা। বিস্তারিত থাকছে আমাদের ইতালি মিলান প্রতিনিধি তুহিন মাহমুদের রিপোর্টে । ডেনিস সরকারের আমন্ত্রণে ডেনমার্ক গেলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার যুক্তরাষ্ট্র থেকে ডেনমার্ক এর উদ্দেশ্যে রওনা হয়ে ইতালির মিলান মালপেনসা বিমানবন্দরে স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন।এসময় মন্ত্রীকে মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা এবং সাধারণ সম্পাদক নাজমুল কবির জামানের নেত্রীত্বে যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,পেশাজীবী লীগ,বঙ্গবন্ধু পরিষদ,জাতীয় শ্রমিক লীগ,ভারেজে আওয়ামী লীগ এবং ডেনমার্ক আওয়ামী লীগ নেত্রীবৃন্দ ও বিপুল সংখ্যক নেতা কর্মী ফুলেল শুভেচ্ছা জানান। এসময়ে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাৎ হোসেন এবং মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ। সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে সন্ধ্যায় আমির হোসেন আমু কোপেনহেগেনের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এসময় মন্ত্রীর সাথে ডেনমার্ক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও সহসভাপতি নাসিরউদ্দিন সরকার সফর সঙ্গী ছিলেন। স্থানীয় সময় রাত ৯টার দিকে আমির হোসেন আমু কোপেনহেগেনে অবতরণ করেণ বলে জানা গেছে। ডেনমার্কে সফরকালে আন্তর্জাতিকমানের পানি পরিশোধনাগার, বিশ্বখ্যাত সার, পেট্রো-কেমিক্যাল ও জ্বালানি প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান হালদার টপসো-এর প্রধান কার্যালয় পরিদর্শন করবেন শিল্পমন্ত্রী। এছাড়া তিনি ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী জন নিরগার্ড লেসেন, বাণিজ্য ও কৌশল বিষয়ক স্টেট সেক্রেটারি লার্স থিউজেন, সেন্টার ফর গ্লোবাল পলিটিক্স অ্যান্ড সিকিউরিটির প্রধান চারলট স্লেন্ট এর সাঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবার কথা রয়েছে ।এছাড়া ডেনমার্ক আওয়ামীলীগের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগদান করবেন তিনি । তিন দিনের সফর শেষে আগামী ৮ অক্টোবর বাংলাদেশে ফেরার কথা রয়েছে শিল্পমন্ত্রীর।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












