রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লিভাররোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
যেকোন রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘লিভাররোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল (২৮ জুলাই) ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৫’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে মো. আবদুল হামিদ বলেন, লিভার মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারের রোগ ও প্রতিরোধ সম্পর্কে জনসাধারণের মধ্যে সঠিক ধারণা না থাকায় এবং এ রোগের সময়মত চিকিৎসা গ্রহণ না করায় দেশে লিভার রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।
রাষ্ট্রপতি বলেন, ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে বিশ্ব হেপাটাইটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস প্রতিরোধ : এটা আপনার ওপর নির্ভর করছে’- যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।
মো. আবদুল হামিদ আশা করছেন, এ দিবসটি পালনের মাধ্যমে দেশের সাধারণ জনগণ এবং আক্রান্ত রোগী ছাড়াও নীতি-নির্ধারক ও সংশ্লিষ্ট সকলের মাঝে হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে।
তিনি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৫’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












