সুখবর এলো ক্রিকেটপ্রেমীদের জন্য!
সদ্যই সমাপ্ত হওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ ছিল অনেকটাই রেকর্ড কাটা-ছেড়ার নোট বুক। নতুন নতুন রেকর্ড দিয়ে ক্রিকেট ইতিহাস সেজেছে নতুন করে। আর এই নতুন সাজে সজ্জিত হলো দুই বাংলাদেশীও। সেই সাথে সকল ক্রীড়াপ্রেমীদের আনন্দে ভাসিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা ২০ এ জায়গা করে নিলেন একই সাথে দুই বাংলাদেশী।ভারত সিরিজ শেষেও বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অবস্থান ছিলো ২১তম এবং উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকারের ৫১। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে মুশফিকের অবস্থান এখন ২০ এবং সৌম্য সরকারের অবস্থান ১৫তম।সৌম্যের রেটিং পয়েন্ট ৬৭১ এবং মুশফিকের ৬৪৯। এর আগে মুশফিকের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ছিলো ৬৬৩। তবে সৌম্যের এটিই ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট।











