আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইস্পাহান প্রদেশের রেডক্রিসেন্ট সোসাইটি নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের চিকিৎসা সুবিধা দিতে ১৪ সদস্যের একটি চিকিৎসক টিমকে বাংলাদেশে পাঠিয়েছে। ইস্পাহান রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক মোহসেন মোমেনি এ তথ্য জানিয়েছেন।
তিনি সোমবার ইস্পাহানে আরো বলেছেন, ইরানের এ টিমে চিকিৎসক ও নার্সের পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ, পুষ্টি বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানি এবং শিশু ও মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন।
মোমেনি জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য আন্তর্জাতিক রেডক্রস যে আহ্বান জানিয়েছে তাতে সাড়া দিয়ে ১৪ সদস্যের এ টিম পাঠিয়েছে ইরান। এই টিম ৪৫ দিন বাংলাদেশে অবস্থান করবে বলেও তিনি জানিয়েছেন।
মিয়ানমার সেনাবাহিনীর পাশবিক গণহত্যা থেকে রক্ষা পেতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইরান এ পর্যন্ত ১৩০ টন সাহায্যসামগ্রী পাঠিয়েছে।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের ভয়াবহ দমন অভিযানে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান নিহত ও আট লাখের বেশি মানুষ পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এসব শরণার্থীর বেশিরভাগ অপুষ্টিতে ভোগার পাশাপাশি বিপর্যয়কর স্বাস্থ্য পরিস্থিতিতে বসবাস করছেন। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












