ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করায় বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কারকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, বিএনপি রাস্তা বন্ধ করে বেআইনিভাবে সমাবেশ করতে যাওয়ায় পুলিশ বাধা দিয়েছে। এ ঘটনার জন্য বিএনপি নিজেরাই দায়ী।
তিনি বলেন, প্রেসক্লাবের সামনের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি বন্ধ করে বিএনপি যদি সমাবেশ করে সেই অবস্থায় পুলিশ তো হস্তক্ষেপ করবেই। রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করা বেআইনি। সেই বেআইনি কাজটা বিএনপি করতে গিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা মামলার আসামি। আসামিরা এমনিতেই পালিয়ে পালিয়ে থাকে। সমাবেশের পর মামলার আসামিদের যদি পুলিশ সামনে পায় তবে তাকে ছেড়ে দেবে কেন?
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেয়া হয়নি বলে মির্জা ফখরুলের অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, দলীয়ভাবে এ ব্যাপারে আমাদের কোনো ইন্টারফেয়ার নেই, সভার অনুমতি দেয়া মেট্রোপলিটন পুলিশের ব্যাপার। পুলিশের কাছে তারা আবেদন করেছে, পুলিশই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার মালিক।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ডের দাবির ব্যাপারে মন্ত্রী বলেন, যদি ডিসেম্বরে নির্বাচন হয়, সিডিউল ঘোষণার আনুষাঙ্গিক প্রস্তুতি চলছে। আগামী অক্টোবর থেকেই প্রস্তুতি শুরু হবে। ইলেকশন হওয়ার আগে ইলেকশনের সিডিউল ঘোষণা হবে। আওয়ামী লীগ, বিএনপিসহ সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












