যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১১ দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান। সফরকালে ‘প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম’ এ অংশ নেন তিনি ।
এছাড়া পার্ল হারবার-এ ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের সদর দফতর, বিমান বাহিনী ঘাঁটি চালর্সস্টোনে ‘ইউএস এয়ার ফোর্স মোবিলিটি কমান্ড’সহ বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন এয়ার মার্শাল আবু এসরার।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান এয়ার অ্যান্ড স্পেস কনফারেন্স অ্যান্ড টেকনোলজি এক্সপোজিশন, দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা এবং মানবিক সহায়তা বিষয়ক আলোচনা ও প্রদর্শনীতে অংশ নেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে গত ০৯ সেপ্টেম্বর এক সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এয়ার মার্শাল আবু এসরার।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












