খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজারে ভাতিজার হাতে চাচা জমশেদ মিয়া (৪৮) খুন হয়েছেন।
২ আগষ্ট (বৃহস্পতিবার) দিবাগত রাতে পৌর শহরের রঘুনন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। জমশেদ মিয়া রঘুনন্দনপুর এলাকার মৃত মালা মিয়া ছেলে।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতে বাড়ির পাশে ভাতিজারা তার চাচা জমশেদ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়।পরে স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে জমশেদকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায় পরে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো: সোহেল আহম্মদ জানান, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য ২০১২ সালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জমশেদ মিয়ার আপন বড় ভাই খালিক মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












