নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন করবেন। তবে সেটি প্রাণভিক্ষার আবেদন কি না তা পরিষ্কার নয়।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তার পুত্র আলী আহমেদ মাবরুর সাংবাদিকদের জানান, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাবা। তিনি বলেছেন, রাষ্ট্রপতি একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি আইন ভাল বোঝেন। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে একটি ব্যাপারে লিখিত আবেদন করবেন।
তবে সেটি মার্সি পিটিশন কি না জানতে চাইলে মাবরুর বলেন, ‘এটি বাবাই ভাল জানেন। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে লিখিত আবেদন করবেন তিনি।’
মাবরুর বলেন, ‘নিয়মিত সাক্ষাৎকারের অংশ হিসেবে বাবার সঙ্গে দেখা করেছি। বাবা বলেছেন, আমাকে যে কারণে আদালত ফাঁসির আদেশ দিয়েছে তা সম্পূর্ণ নীলনকশার অংশ।’
তিনি আরো বলেন, ‘আপিল বিভাগের রায় খারিজের কপি এখনো তার কাছে পৌঁছেনি। আমাদের কাছেই তিনি শুনেছেন আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ হয়েছে। রায় খারিজের কথা শুনে তিনি বলেছেন, আমি সম্পূর্ণ নির্দোষ।’
মুজাহিদের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দুপুর ১টা ৪০মিনিটের দিকে কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে আসেন ২টা ৪০ মিনিটের দিকে। এর আগে মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করে তার পরিবার।
সাক্ষাৎ করতে কারাগারে মুজাহিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও মেয়ে জামাইসহ ১২ জন গেলেও সাতজনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়












