ইতালির বাণিজ্য কেন্দ্র ও বৃহত্তম শহর মিলান এর মেয়র মি.জোসেপে সালা-এর আয়োজনে ২০ মে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য এক র্যালী।র্যালীর মূল প্রতিপাদ্য বিষয় ছিলো- টুগেদার উই দাউট ওয়ালস( Together Without Walls)।
দুপুর আড়াটায় মিলানোস্থ পর্তাভেনিজিয়া চত্বরে স্থানীয় বিভিন্ন দেশের কনসাল জেনারেলদের সাথে নিয়ে র্যালীর উদ্বোধন ঘোষনা করেন এবং নেত্রীত্বদেন মিলানোর মেয়র জোসেপে সালা। র্যালীর আয়োজনের মূল আহবান ছিলো বর্ণ-গোত্র,পূর্ব-পশ্চিম,সাদা-কালো ও নানা রকম, বিভেদের দেয়াল ভুলে নিবাসী-অভিবাসী সকলের শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করা।
সব ধরনের বিভেদ ভুলে সকলের শান্তিপূর্ণ সহবস্হান,সহমর্মিতাও একসাথে পথচলাই পারে একটি সন্ত্রাস বিহীন শান্তিপূর্ণ বিশ্ব বিনির্মাণ করতে।র্যালীতে আমন্ত্রিত অতিথিদের সাথে অংশ নেন বাংলাদেশের মিলানোস্থ কনসাল জেনারেল রেজিনা আহমেদ।
উক্ত র্যালীতে মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান এর সকল সদস্যগণ অংশ গ্রহণ করেন।অংশগ্রহণকারীগণ বাংলাদেশের ঐতিহ্যবাহী পোষাকে সজ্জিত হয়ে বাংলাদেশের জাতীয় পতাকা, রঙ-বেরঙের ফেস্টুন, বাংলাদেশের বিভিন্ন জাতীয় পশু,ফল,মাছ ইত্যাদির প্রতিকৃতি হাতে নিয়ে ঢোল-তবলা ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে এ র্যালী আয়োজনের প্রতিপাদ্য বিষয়ের সাথে বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করেন।র্যালী আয়োজনের মূল প্রতিপাদ্যের সাথে মিল রেখে প্রবাসী বাংলাদেশীদের স্লোগান ছিলো-“” চলি একসাথে, সীমানা ছাড়িয়ে””।
র্যালীটি মিলান শহরের পরতা ভেনিজিয়া চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ প্রায় বিশটি রাস্তার মোহনা অতিক্রম করে সেমিপিওনে পার্কে এসে শেষ হয়। র্যালীতে মিলানে অবস্হিত বাংলাদেশ,ভারত,শ্রীলংকা,পাকিস্তান, কোরিয়া,আর্জেন্টিনা, মেক্সিকো, পেরু,কলম্বিয়া এলসালভেদর,ক্রোয়েশিয়ারসহ সহ বিভিন্ন দেশের কনসাল জেনারেল/তাদের প্রতিনিধি স্ব স্ব কমিউনিটি ইতালির বিভিন্ন শহরের মেয়র ও দেশ বিদেশের বিভিন্ন কমিউনিটির হাজার হাজার জনতা স্ব স্ব জাতীয় পোষাকে সজ্জিত হয়ে স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন।অংশগ্রহণকারী সকলে নেচে-গেয়ে বিশ্বের কাছে আশার বাণী পৌঁছে দেয়ার চেষ্টা করেছেন সেটা হলো, দেশী-বিদেশী নিবাসী অভিবাসী সকলকে সাথে নিয়ে একটি সীমানা বিহীন,বিভেদহীন,আধুনিক মুক্তমনা, প্রতিযোগীতামূলক ও সমাজ গঠনে মিলানোর মেয়র ও অধিবাসীগণ সবসময় অঙ্গীকারাবদ্ধ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












