ঢাকা: সাবেক গণপরিষদ সদস্য, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা তোফাজ্জেল হোসেন মুকুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ এপ্রিল) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এই প্রবীণ আওয়ামী লীগ নেতা আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ৭৫ পরবর্তী সময়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সংগঠনে তার অবদান টাঙ্গাইলবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ চিরদিন মনে রাখবে। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন পরীক্ষিত দেশপ্রেমিক নেতাকে হারালো আর টাঙ্গাইলবাসী হারালো তাদের এক আপনজনকে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












