আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীরত শেষ সাদা পুরুষ গন্ডারটি আর নেই। গন্ডারটিকে ডাকা হত সুদান নামে।
কেনিয়ার ওল পেজেটা কনজারভেটরি জানিয়েছে, ৪৫ বছর বয়সী সুদানের শারীরিক অবস্থার বিশেষ অবনতি হলে তার যন্ত্রণার অবসানের জন্য ডাক্তাররাই তাকে হত্যার সিদ্ধান্ত নেন।
পোচার বা যারা অবৈধভাবে পশু শিকার করে তাদের কারণে এই প্রজাতিটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে।
সুদান শেষ সাদা গন্ডারগুলোর একটি ছিল। কনজারভেটরির প্রধান রিচার্ড ভাইন বলেন, ‘সুদান শুধু তার নিজের প্রজাতি নয়, মানুষের অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে বিলুপ্তপ্রায় হাজার হাজার প্রজাতি সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি করেছে।’
সুদানকে রাখা হয়েছিল ইউরোপের একটি চিড়িয়াখানায়। সেখান থেকে ২০০৯ সালে কেনিয়ায় স্থানান্তর করা হয়। সেখানে ছিল আরো তিনটি গন্ডার। তবে বাড়তি নিরাপত্তা ছিল সুদানের জন্য।
নর্দার্ন হোয়াইট রাইনো বা সাদা গন্ডার এক সময় আফ্রিকার দেশ শাদ, সুদান, উগান্ডা, কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বিচরণ করতো। দশকের পর দশক ধরে ওই অঞ্চলে সশস্ত্র সংঘাতের কারনে সাদা গন্ডারের অস্তিত্ব হুমকির মুখে পড়ে।
যেহেতু সুদান তার প্রজাতির শেষ গন্ডার ছিল, এখন কৃত্রিম উপায়ে তাদের প্রজাতি রক্ষার চেষ্টা করা হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












