ডেস্ক নিউজ: মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সহ-সভাপতি নরসিংদী জেলা জাতীয় পার্টি, নরসিংদী – ৪ (মনোহরদী-বেলাব) আসনের সমন্বয়কারী মো: নেওয়াজ আলী ভূঁইয়া।
রোববার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে তিনি স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর সন্তানদের গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
নেওয়াজ আলী ভূঁইয়া বলেন, বাঙালি জাতির জীবনে গৌরবদীপ্ত দিন মহান স্বাধীনতা দিবস। নিজস্ব ভাষা, সংস্কৃতি, ভূ-খণ্ডের সমন্বয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র লড়াই শুরু হয়েছিল এই দিনে। আর এরই ধারাবাহিকতায় অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
তিনি আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য অকাতরে যারা প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, যে নিরীহ মানুষগুলো নির্যাতিত হয়েছিলেন, ঘর বাড়ি সংসার, সম্ভ্রম সব হারিয়ে ছিলেন, তাদের সবার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা ও ভালোবাসা। তোমাদের এ ঋণ কোনোদিনও শোধ হবেনা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












