অর্থনীতি ডেস্ক : ব্যবসায় প্রতিযোগিতা বা ব্যবসায় পরিবেশের উন্নয়নে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে। এ লক্ষ্যে গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আইএফসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং আইএফসির বাংলাদেশ, ভূটান ও নেপাল বিষয়ক কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ারনার নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী ‘রফতানি বহুমুখীকরণের জন্য ব্যবসায় প্রতিযোগিতা (টিআরএসিইডি)’ শীর্ষক তিন বছর মেয়াদি এ্যাডভাইজারি প্রকল্পের আওতায় কারিগরি সহায়তা দেওয়া হবে। যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগি সংস্থা ডিএফআইডি এতে অর্থায়ন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ব্যবসায় কার্যক্রম আরো সহজ বা ব্যবসায় পরিবেশের উন্নয়নে কাস্টমস সংশ্লিষ্ট কর্মকা- আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি নানামুখী সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
টিআরএসিইডি প্রকল্প রফতানিবান্ধব বাণিজ্য নীতি আধুনিকায়নে নেওয়া কর্মসূচি বাস্তবায়ন এবং বাণিজ্য সুবিধা সম্প্রসারণে সহায়তা করবে। যা বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধিতে বিশেষ অবদান রাখবে ।
সূত্র: বাসস
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












