ওল্ডহ্যাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের যেকোনো জায়গায় সভা-সমাবেশ প্রতিহত করার ঘোষনা দিয়েছেন ওল্ডহ্যাম যুবলীগের নেতা কর্মীরা। গত ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার ওল্ডহ্যাম যুবলীগ কতৃক আয়োজিত প্রতিবাদ সভায় তারা এ কথা গুলো বলেন। সংগঠনের সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোশাহীদ আলীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: দুলাল মিয়া,সহ-সভাপতি মশরফ মিয়া, যুগ্ম-সম্পাদক আবু ইউছুফ,যুগ্ম-সম্পাদক সামছুদ্দিন চৌধুরী ফয়ছল, যুগ্ম-সম্পাদক আহমদ আলী,সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া,সাংগঠনিক সম্পাদক মো: তাজ উদ্দিন,প্রচার সম্পাদক আকিকুর রহমান রাজন। সভায় বক্তারা বলেন বাংলাদেশে গণতন্ত্রকে নস্যাৎ করতে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের উস্কানীদাতা কুখ্যাত আগুন সন্ত্রাসী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে আগমণ করছেন। আমরা তার যুক্তরাজ্য আগমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এই খালেদা জিয়া গত ৫ জানুয়ারি থেকে ৯০দিন অবরোধের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুণ দিয়ে প্রায় ২৫৬ জন মানুষকে পুড়িয়ে হত্যার মদদ দিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসের রানী খালেদা জিয়া ২১ শে আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত। ২০০৪ সালের ২১ শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা করে ২২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়। সেদিন প্রাণে বেঁচে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার সাথে জড়িত ছিলেন বেগম খালেদা জিয়া। তাই তারা এই যুক্তরাজ্যের যেকোনো স্থানে খালেদা জিয়াকে প্রতিহত করার ঘোষনা দিয়েছেন।











