বিনোদন ডেস্ক।। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিয়ে করছেন আগামী ১১ ডিসেম্বর। ৩১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই
তারকা খেলোয়াড়।আশরাফুল নিজেই বিয়ের এ খবর নিশ্চিত করেছেন।তিনি জানান, ১০ ডিসেম্বর গায়ে হলুদ, পরের দিন
বিয়ের মূল আনুষ্ঠানিকতা এবং ১২ ডিসেম্বর বৌভাত অনুষ্ঠিত হবে।বিয়ে প্রসঙ্গে আশরাফুল বলেন, অন্যান্য সতীর্থদের
তুলনায় একটু দেরীতে বিয়ে করতে যাচ্ছি। তবে এটা আমার জন্য ভালোই হবে বলে মনে হচ্ছে। কারণ আগেই বিয়ে করে ফেললে বাচ্চা-কাচ্চা হয়ে সংসারী হয়ে যেতাম। তখন ক্রিকেটে ফেরার এনার্জি হয়তো সেভাবে থাকত না। আশরাফুলের হবু স্ত্রীর নাম অনিকা তাসলিমা অর্চি।জুলাইয়ের মাঝামাঝিতে দুবই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল হয় তাদের। অর্চি বর্তমানে পড়ালেখা করছে। অর্চির বাবা পেশায় একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তবে ঢাকার এলিফেন্ট রোডে বসবাস করেন তারা। দুই ভাই-বোনের মধ্যে অর্চি বড়। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ
আশরাফুলের অভিষেক। তিনি মোট ৬১ টেস্ট ও ১৭৭টি
ওয়ানডে খেলেছেন। টেস্টে তার সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে, ওয়ানডেতে তার মোট রান ৩৪৬৮। এর মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হন আশরাফুল। অভিযোগ প্রমাণিত হওয়ায় পরের বছরের জুনে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই রায়ের বিপক্ষে আপিল করলে শাস্তির মেয়াদ দুই বছর কমিয়ে আনা হয়।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়












