বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ওয়াশিংটনভিত্তিক ম্যাগাজিন ‘ফরেন পলিসি’ এ তালিকা প্রকাশ করেছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতিবছর বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকা প্রকাশ করে মর্যাদাপূর্ণ ম্যাগাজিন ‘ফরেন পলিসি’। এ তালিকার ‘ডিসিশন মেকারস’ ক্যাটাগরিতে শেখ হাসিনাসহ বিশ্বের ১৩ চিন্তাবিদের নাম রয়েছে।
জলবায়ু পরিবর্তনের ইস্যু মোকাবেলায় তার অসামান্য অবদানের জন্য ‘নেতৃস্থানীয় আন্তর্জাতিক চিন্তাবিদ’ হিসেবে শেখ হাসিনাকে এ উপাধি দেয় ‘ফরেন পলিসি’।
এ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিবের নাম রয়েছে।
প্রতিবছর বার্ষিক সংখ্যায় বিশ্বের সেরা ১০০ চিন্তাবিদের নাম প্রকাশ করে ‘ফরেন পলিসি’। ২০০৯ সাল থেকে এ ধরনের তালিকা প্রকাশ করে আসছে ম্যাগাজিনটি।
বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, আইনজীবী, উদ্ভাবক, শিল্পী, সরকারি আমলা এবং বুদ্ধিজীবীদের সৃষ্টিশীল কর্মকাণ্ড ও ভাবনা বিবেচনায় নিয়ে ১০০ জনের তালিকা প্রকাশ করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












