ঢাকা থেকেঃ বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা চায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
শনিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র কাছে এ আহবান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক গে রাইডার।
বৈঠকের পরে আইএলও মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ থেকে প্রচুর অভিবাসী শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। তবে, তাদের যাওয়ার ক্ষেত্রে নানা ধরনের অব্যবস্থাপনা রয়েছে। এক্ষেত্রে আইএলও সুষ্ঠু ব্যবস্থাপনা দেখতে চায়।
তিনি আরও বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনায় কর্মী পাঠালে কর্মীদের অধিকার সুরক্ষা হবে।
এসময় বাংলাদেশের কর্মীদের নিরাপদ অভিবাসন ও শ্রম অধিকার সংরক্ষণে সবসময় পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












