বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও দীপ আজাদ মহাসচিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।
শনিবার ৩০ অক্টোবর, কুয়েত সিটির রাজধানী হোটেলে অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন,দেশের ন্যায় প্রবাসেও দায়িত্ব পালনে প্রবাসী সংবাদকর্মীরা নানা ভাবে হয়রানি শিকার হয়। সংবাদকর্মীদের জন্য সুস্থ পরিবেশ তৈরী এবং দেশের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
এসময় অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, শরীফ মিজান, আল-আমিন রানা, সাদেক রিপন, নাসির উদ্দিন খোকন, রুহুল আমিন, মোহাম্মদ মোশাররফ, আলাল আহমেদ, আবু বক্কর পাভেল,রবিউল হোসেন,আম্বিয়া খোকন, কুয়েত ফ্যামিলি ফোরামের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












