সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পার্কের পাঁচশ’ মিটার অঞ্চল পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের ইকোপার্কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম অগ্রদৃষ্টিকে জানান, বিকেলে ইকোপার্কের পশ্চিম অঞ্চলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় পাঁচশ’ মিটার অঞ্চল জুড়ে ছনের খেত ও ছোট গাছ-গাছালি পুড়ে যায়।
খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের সহযোগিতায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, দর্শনার্থীদের ফেলে যাওয়া সিগারেটের আগুনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












