জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, এই অবস্থা দেশে কখনও ছিল না। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে। ভয়ে কেউ কথা বলতে পারে না।
তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র নেই। সংসদীয় গণতন্ত্র আগে ব্যর্থ ছিল। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে আমরা গণতন্ত্র রক্ষা করেছি। গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। ৫ জানুয়ারিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। জাতীয় পার্টিই নির্বাচনে অংশ নিয়ে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
সিলেট জাতীয় পার্টির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন- শিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আ.ন.ম. শাহজাহান, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ন খান, জাকির হোসেন মিলন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন ভূঁইয়া, জাতীয় ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নেতা এনাম জয়নাল আবেদিন, আব্দুস সাত্তার গালিব, নিজাম উদ্দিন সরকার, জাতীয় পার্টির সিলেট জেলার সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব মইন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ সরকার, নাজমুল ইসলাম, বশির উদ্দিন, আসাদুজ্জামান, আমির উদ্দিন রতন, আলী আহমেদ বদরুসালাম, নিমার আলী, যুক্তরাজ্য জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ, জেলা সদস্য আবুল কালাম আজাদ, মইনুদ্দিন কটই, মোঃ আব্দুল হক, তাজ উদ্দিন এপলু, আব্দুল মালেক, মোঃ দৌলা মিয়া, ফরিদুর রহমান, ছাত্রনেতা ফয়জুল ইসলাম ফয়েজ, রুমান আহমেদ, ফয়জুল ইসলাম গেদুল, আল-আমিন প্রমুখ।











