ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন। বর্তমানে তিনি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ রাতে ওয়াশিংটন থেকে টেলিফোনে বাসস’কে জানান, ‘প্রধানমন্ত্রী লন্ডন হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন।’
গত ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের একটি হাসপাতালে শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়।
প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভালো আছেন এবং ঢাকায় তিনি তাঁর কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যান।
ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থান শেষে লন্ডন হয়ে ২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল।
প্রধানমন্ত্রী জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যান।
সূত্র: বাসস
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












