স্টাফ রিপোর্টার্স।। প্রধানমন্ত্রীর সহকারী পরিচয়দারী একান্ত সচিব (এপিএস) পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণার অভিযোগে শহিদুল ইসলাম নয়ন (৩৭) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলানগর থানাধীন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও তিনটি সিম উদ্ধার করা হয়। যার একটি প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখরের হারিয়ে যাওয়া বাংলালিংক নম্বর- ০১৯১১-১১২২১৯। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নয়ন জানান, তিনি প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখরের ব্যবহৃত নম্বরটির হুবহু গ্রামীন ফোন সংযোগের একটি নম্বর কৌশলে সংগ্রহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বিষয়টি নজরে এলে
সাইফুজ্জামান শেখরের পক্ষে মিজানুর রহমান বাদী হয়ে শেরেবাংলানগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের এডিসি আব্দুল আহাদের নেতৃত্বে গোয়েন্দা বিভাগ ও শেরেবাংলানগর থানা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে শহিদুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করা হয়।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












