মোল্লা হারুন উর রশীদ ঃ কুড়িগ্রামে আগামী ১৫অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মোছা: আসমা জাহান সাথীর পরিচালনায় শাপালা চত্বররস্থ্য জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে ঘোষপাড়ায় আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম যুব মহিলা লীগের আখি আক্তার, নুপুর, জেসমিন, পারুল প্রমূখ। এছাড়াও অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকদের আগমনে আনন্দ মিছিলটি সাফল্যমন্ডিত হয়।
উল্লেখ্যÑ আগামী ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের সদ্যবিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় ছিটবাসীদের সাথে মতবিনিময়, বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও মুজিব-ইন্দিরা দাসিয়ার ছড়া প্রস্তাবিত ইউনিয়ন পরিষদের ভিত্তি স্থাপন করবেন। এছাড়াও বিকেলে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে জনসভায় ভাষন দিবেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












